ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

টানা ষষ্ঠ দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  12:43 PM

news image

চলতি সপ্তাহে বায়ুদূষণে ষষ্ঠ দিনের মতো শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৭২। গতকাল একই সময়ে ঢাকার একিউআই স্কোর ছিল ৩১৯।

এদিন একই সময়ের মধ্যে ২৮৮ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ এ শহর। তৃতীয় স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতোর (২৪০)। চতুর্থ স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি (একিউআই স্কোর ২১৮)। এরপরই রয়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই (একিউআই স্কোর ২০০)। ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন (একিউআই স্কোর ১৮৩) ও ১৭৯ একিউআই স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসপূর্ণ শহরগুলোর তালিকা প্রকাশ করে আসছে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে ধারণা দেয়।

বায়ু পরিমাপের এ সূচকে স্কোর ১০১-২০০ এর মধ্যে থাকলে অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। আর স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ভালো বলে ধরে হয়। ৫১-১০০ মোটামুটি, ১০১-১৫০ পর্যন্ত সতর্কতামূলক ও ২০১-৩০০ এর মধ্যে থাকলে খুবই অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০১ এর বেশি স্কোরকে বলা হয় বিপজ্জনক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির