ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  11:15 AM

news image

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে ট্রেনে কাটা প‌ড়ে দুজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২২ ডি‌সেম্বর) সকা‌লে রেলও‌য়ে পু‌লি‌শের সদস্যরা নিহত‌দের মর‌দেহ উদ্ধার ক‌রে। এর আ‌গে বুধবার দিবাগত রাত আড়াইটার দি‌কে ঢাকা-উত্তরবঙ্গ রেললাই‌নের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে। তারা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থ‌লে নিহত হন। 
 
নিহতরা হ‌লেন- পাবনা জেলার সা‌থিয়া উপ‌জেলার কা‌শিনাথপুর গ্রা‌মের চঞ্চল সিকদা‌রের ছে‌লে সাগর (৩৫) ও একই জেলার আহাম্মপুর গ্রা‌মের লিয়াকতের ছে‌লে সজীব (৩৩)। 

স্থানীয়রা জানান, গভীর রা‌তে সাগর ও সজীব প্রাই‌ভেটকার যো‌গে পাবনা যাওয়ার প‌থে ঢাকা-বঙ্গবন্ধু‌ সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার হা‌তিয়া এলাকায় অজ্ঞাত এক বাস তাদের গাড়িটি ধাক্কা দেয়। এতে তা‌দের প্রাই‌ভেটকার‌টি মহাসড়‌কের পা‌শে প‌ড়ে যায়। প‌রে তারা প্রাই‌ভেটকার‌টি উদ্ধা‌রের চেষ্টায় রেললাই‌নের ওপর হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা প‌ড়ে নিহত হয়। প‌রে সকা‌লে রেলওয়ে পুলিশ (জিআরপি) খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক ব‌লেন, সকা‌লে নিহতদের মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য পাঠানো হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শে‌ষে নিহত‌দের মর‌দেহ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির