ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় কমলো সোনার দাম জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

জোড়া গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  2:38 PM

news image

লিওনেল মেসিকে আটকাতে কে না চায়। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে মেসিকে আটকাতে কালোজাদুর আশ্রয় নিয়েছে দেশটির তান্ত্রিকরা। তাতেও রক্ষা পায়নি পেরু। প্রতিপক্ষের সকল কৌশলকে ব্যর্থ করে বল পায়ে ঠিকই জ্বলে উঠেন মেসি। তার ম্যাজিকেই পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অরজয়ী আর্জেন্টাইন মহাতারকা মেসি।

পায়ের পেশির চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি মেসির। যার অধিকাংশ ম্যাচেই টানা হার দেখেছে আমেরিকান ক্লাবটি। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার আগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। তবে মঙ্গলবার পেরুর মাঠে ছিলেন শুরুর একাদশে। নজরকাড়া ফুটবলে দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকে।

বুধবার ভোরে পেরুর ঘরের মাঠ এস্তাদিও ন্যাসিওনাল ডি লিমায় শুরু থেকেই আধিপত্য ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। নিকোলাস গঞ্জালেসের বাড়ানো বলে বাম পায়ে শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। ৪২ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করেন মেসি। পেরুর ভুল পাসে কাউন্টার অ্যাটাকে এনজো ফার্নান্দেসের পাস পেয়ে নিখুঁত শটে বল জালে পাঠান আর্জেন্টিনার অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক হয়ে যেতো মেসির। ৫৭ মিনিটে তার গোলটি অফসাইডে বাতিল হয় ভিএআর রিভিউতে। এরপর স্বাগতিক পেরুও আক্রমণ চালিয়েছে। তবে লক্ষ্যভেদ করতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে পেরু।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চার ম্যাচ খেলে সবগুলোই জিতলো বিশ্ব চ্যাম্পিয়নরা। ১২ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বাছাইয়ে টেবিলে শীর্ষে তারা। এদিকে ২২ বছর পর ব্রাজিলকে হারানো উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দুই নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে ব্রাজিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির