ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর, ২০২২,  2:44 PM

news image

জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতা যেন ব্যর্থ না হয়, সেটাই আমার একমাত্র লক্ষ্য। ’৭৫- এ আমার পরিবারের সবাইকে হত্যার পরও ছোটবোন রেহানার সঙ্গে আলাপ করে দেশে ফিরে এসেছিলাম।” 

শেখ হাসিনা বলেন, “’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোট চুরি খালেদা জিয়া নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তা মানুষ মানেনি। আন্দোলনের কারণে তখন খালেদা জিয়া বাধ্য হয়েছিল আবার ভোট দিতে। এরপর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসি। তারপর আজকের এই বাংলাদেশকে এগিয়ে নিতে সক্ষম হয়েছি।”

তিনি বলেন, “আওয়ামী লীগ সক্ষমতায় আসার পর খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাক্ষরতা হার বাড়ানো, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন করেছি। কিন্তু ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত আসার পর দেশ আবার পিছিয়ে যায়।”

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যাতে সরকারে না আসতে পারে, অনেক চেষ্টা করেছে। কিন্তু  বাংলাদেশের এতটুকু স্বার্থ কারও হাতে তুলে দিব না, এটাই ছিল আমার প্রতিজ্ঞা। জীবন থাকতে বাংলাদেশের এতটুকু স্বার্থ নষ্ট হতে দিব না, এটাই ছিল একমাত্র লক্ষ্য।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির