ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

জিপিএস দেখে পথ চলতে গিয়ে গাড়ি নদীতে, নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৪,  1:33 PM

news image

অচেনা বা নানা গন্তব্যে যেতে গুগল ম্যাপ বা বিভিন্ন অ্যাপসের সহযোগিতা নেওয়ার বিষয়টি এখন অপরিচিত নয়। তবে এভাবে পথ চলতে গিয়ে অনেক সময় বিড়ম্বনায়ও পড়তে হয় অনেককে। তবে এবার ঘটেছে এক ভয়ংকর ঘটনা। জিপিএস দেখে পথ চলতে গিয়ে নদীতে পড়েছে এক গাড়ি। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ফলে সেই অংশের নির্মাণকাজ করছিলেন কমকর্তা-কর্মচারীরা। সেখানে জিপিএস দেখে দ্রুতগতিতে গাড়িয়ে চালিয়ে নদীতে পড়েন এক চালক।

এ ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের রামগঙ্গা নদীতে এ ঘটনা ঘটেছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, তিন আরোহী গাড়িতে করে বাদায়ুন জেলার ডাটাগঞ্জের দিকে যাচ্ছিলেন। জিপিএস অনুসারে তারা খালপুর-ডাটাগঞ্জ সড়কের ওই সেতুটি পাড়ি দিচ্ছিলেন। এ সময় সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়।

সার্কেল পুলিশের কর্মকর্তা আশুতোশ শিবম জানান, চলতি বছরে বন্যায় সেতুর সামনের অংশ নদীতে তলিয়ে যায়। এরপর পুনরায় সেতুটির নির্মাণকাজ চলছিল। তবে জিপিএসে বিষয়টি আপডেট করা ছিল না। ফলে সেতুটির বিষয়ে চালক বুঝতে পারেননি। এটি সেতু থেকে ৫০ মিটার গভীরে নদীতে পড়ে যায়।

তিনি বলেন, সেতুতে সতর্কতামূলক কোনো ধরনের বোর্ডও ছিল না। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, খবর পেয়ে বাদায়ুন ও বরেলির পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটি বেশ গতিতে চলছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির