ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

জাতীয়করণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  1:21 PM

news image

অন্তর্বর্তী সরকার গঠনের পর একের পর এক দাবি নিয়ে শাহবাগ অবরোধ করছেন আন্দোলনকারীরা। এবার চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারেরও বেশি আউটসোর্সিং কর্মীরা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন দাবিতে শাহবাগে যোগ দেন পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মচারীরা।

জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

তাদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের সড়কের তীব্র যানজট দেখা যায়। বেসরকারি অফিসগামীসহ কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়েছেন। হোটেল ইন্টার কন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়ক পরিপূর্ণ বন্ধ। আন্দোলনকারীদের অনেকে রাস্তা বন্ধ করে দিতে বলছেন। তাদের মুখে মুখোশ পরা।

অববোধকারীদের দাবি—বিশৃঙ্খলা নয়, জীবন বাঁচাতেই তাদের এই কর্মসূচি। নতুন বাংলাদেশে ঠিকাদারের কাছ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়া যাওয়া হবে বলেও জানান তারা। আন্দোলনকারীরা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে সব ক্ষেত্রের বৈষম্য দূর করতে হবে। দ্রুত তাদের দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তারা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির