ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি বাংলাদেশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  11:50 AM

news image

‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ওই প্রস্তাবে ভোটদান থেকে বিরত ছিল বাংলাদেশসহ ৭৩টি দেশ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) এই প্রস্তাব উপস্থাপন ও পাস হয়। সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ১৪টি দেশ।

সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ইউক্রেন। ওই প্রস্তাবে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যুদ্ধের কারণে ইউক্রেনে প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও আহতদের জন্য রাশিয়াকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করার কথাও বলা হয়েছে।

প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, ব্রাজিল, মিসর, ইন্দোনেশিয়া, ইসরায়েল, নেপাল, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন, বেলারুশ, কিউবা, উত্তর কোরিয়া, ইরান, রাশিয়া ও সিরিয়া।

পাস হওয়া ওই প্রস্তাবে ইউক্রেনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ সনদ লঙ্ঘন, আন্তর্জাতিক মানবিক আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে ইউক্রেনে হামলার ক্ষতিপূরণ বহন এবং এই ধরনের কর্মকাণ্ডের ফলে সৃষ্ট যে কোনো ক্ষয়ক্ষতির দায়িত্বও রাশিয়াকে নিতে হবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির