ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

জমি সুরক্ষা আইন মেন্ডাটরি করতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  1:05 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদের কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করতে হবে। কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে, খুলনা ও যশোরে পাইপিং করছেন চিংড়ি চাষীরাও। তাই কোস্ট লাইন জোনিং জরুরি। কোস্টের কত কাছাকাছি কী করা যাবে, কী করা যাবে না, এটা পরিকল্পনা করতে হবে। জমি সুরক্ষা আইন মেন্ডাটরি করতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত ভবনে ‘পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন' শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রস্তাবনা বাস্তবায়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।

দেশের উপকূল ও উপকূলীয় জমি ও পরিবেশ সুরক্ষা নীতিমালা না থাকায় অবৈধ দখল ও ভবন নির্মাণ থামছে না বলে সেমিনারে মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘স্পেশাল জোনিং আমাদের মেন্ডাটরি। কৃষি জমি সুরক্ষা আইন আছে, এর সাথে আমরা সারা দেশে জমি সুরক্ষা আইন মেন্ডাটরি করে ফেলতে পারি।’

কুয়াকাটায় গলফ কোর্স কেন লাগবে? মানুষ বিচ দেখতে যাবে, সেখানে গিয়ে কেন গলফ খেলতে হবে এমন প্রশ্নও রেখে তিনি বলেন, ‘পরিকল্পনায় বিমানবন্দরের প্রস্তাব করা হয়েছে, এরজন্য প্রচুর পানি সরবরাহের প্রয়োজন আছে।

কিন্তু যেখানে এখনই পানির স্বল্পতা দেখা দিচ্ছে সেখানে এমন প্রস্তাব স্বাভাবিক না। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরও ভাবতে হবে। এখনই সেখানে প্লাস্টিক বর্জ্য আশঙ্কাজনক। একটা জোন সাইক্লোন সেল্টার দরকার।’

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘কক্সবাজারে বিচের পাড় দখল করে আবারও স্থাপনা তৈরি হচ্ছে। জনপ্রিয় কার্টন চরিত্র যেমন টম অ্যান্ড জেরির মত হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ভাঙা হচ্ছে তারা আবার তৈরি করছেন।’

রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুল করতে হবে। কক্সবাজারে জমি নিয়ে আগ্রাসন চলছে, খুলনা ও যশোরে পাইপিং করছেন চিংড়ি চাষীরাও। তাই কোস্ট লাইন জোনিং জরুরি। কোস্টের কত কাছাকাছি কী করা যাবে, কী করা যাবে না, এটা পরিকল্পনা করতে হবে। জমি সুরক্ষা আইন মেন্ডাটরি করতে হবে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির