ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৫,  12:33 PM

news image

সাপ্তাহিক ছুটির দিনে আজ রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৭৯। তবে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষ স্থানে রয়েছে ইরাকের বাগদাদ।শনিবার (৩ মে) সকাল ৮টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের শীর্ষে থাকা বাগদাদের স্কোর ২০৪, যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৩। ঢাকা আছে তৃতীয় নম্বরে। ঢাকার পরে চতুর্থ স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয়ের বায়ুর স্কোর ১৫৫। পঞ্চম স্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ (স্কোর ১৩৭)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির