ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৬,  2:28 PM

news image

সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত রাজধানীর সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম থাকলেও ঢাকার বায়ুদূষণ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকালেও বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ২৭৫, যা বাতাসের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। গতকাল বৃহস্পতিবারও ঢাকা একই অবস্থানে ছিল, যার অর্থ টানা কয়েকদিন ধরে মেগাসিটি ঢাকার বাসিন্দারা বিষাক্ত বাতাসের মধ্যে নিশ্বাস নিচ্ছেন।

ঢাকার পরেই দূষিত শহরের তালিকায় রয়েছে ভারতের দিল্লি এবং চীনের শাংহাই। শহরগুলোর একিউআই স্কোর যথাক্রমে ২৬০ ও ২৩৫।

একিউআই স্কোরকে কয়েকটি ভাগে ভাগ করে এর স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করা হয়ে থাকে। স্কোর ১৫১-২০০-এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, ২০১-৩০০-এর মধ্যে থাকলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলা হয়। 

ঢাকার বর্তমান স্কোর ২৭৫ হওয়ার অর্থ হলো, রাজধানীর বাতাস এখন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

শীতকালে বৃষ্টিপাত না থাকা এবং শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণ কয়েক গুণ বেড়ে যায়। ঢাকার বায়ুদূষণের জন্য অপরিকল্পিত রাস্তা খনন ও নির্মাণাধীন ভবন থেকে ওড়া ধুলিকণা, ঢাকার চারপাশের জেলাগুলোতে অবস্থিত ইটভাটার বিষাক্ত ধোঁয়া ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করা হয়।

দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে নিশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় বাইরে বের হওয়ার সময় অবশ্যই উন্নত মানের মাস্ক ব্যবহার করা উচিৎ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির