ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২৩,  11:59 AM

news image

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’। কুমিং ন্যাশনাল ?সং এন্ড ডান্স থিয়েটার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়। চীন থেকে আগত ২৬ শিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্য ও সংগীত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন, সিনিয়র কর্নেল অব ডিফেন্স এটাচ ডিউ জিনশেং, কমার্শিয়াল কাউন্সেলর মি. সং ইয়াং, পলিটিক্যাল কাউন্সিলর মি. ওয়াং ঝিহং এবং কালচারাল কাউন্সিলর মি. ইয়ু লিওয়েন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সংস্কৃতি সচিব আবুল মনসুর, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব (পশ্চিম) সাব্বির আহমদ চৌধুরী, অনুষ্ঠানে বক্তব্য দেন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই চীনের শিল্পী ইয়াংঝো, ‘ব্লেজিং বা আশীর্বাদ’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন। ‘সং অব হর্স হার্ডিং বা অশ্ব পালনের গান’ শিরোনামে সংগীত পরিবেশন করে বিলুডা। এরপর লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ‘রোহিঙ্গানামা’, দলীয় নৃত্য এবং বিশেষ অ্যাক্রোবেটিক শো পরিবেশিত হয়। দলীয় নৃত্য ‘রেড ফিশ’ নিয়ে আসে চীনের শিল্পীরা। চীনের শিল্পী জু ঝোওটিং এর পরিবেশনায় নৃত্য ‘হর্স রেইসিং বা গোড়দৌড়’। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় হয় ‘ক্যাপ ডান্স’। মেহরাজ হক তুষারের নৃত্য পরিচালনায় পরিবেশিত হয় ‘আমার পরিচয়’। চীনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল পরিবেশন করে ‘রিং ডান্স’। ‘কালারফুল ইউনান বা রঙিন ইউনান’ শিরোনামে নৃত্য পরিবেশন করেন ইয়াং ইয়াং, বিলুডা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্য শিল্পীদের পরিবেশনায় ‘সহজ মানুষ’। ‘ক্যামেলিয়া স্লোক বা ক্যামেলিয়া ভার্স’ শিরোনামে সবশেষ চীনের শিল্পীরা পরিবেশন করেন দলীয় নৃত্য। পরে অতিথি শিল্পীদের উত্তরীয় প্রদানের মধ্য দিয়ে শেষ হয় ‘চীন-বাংলাদেশ কালচার এন্ড আর্ট নাইট’ এর মনোজ্ঞ আয়োজন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির