ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

চলন্ত দ্রুতযান এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর আহত নারী যাত্রী, নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৬,  4:42 PM

news image

ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের এক নারী যাত্রী চলন্ত অবস্থায় ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সান্তাহার রেলওয়ে জংশন অতিক্রম করার পর পোঁওতা রেলগেট এলাকা থেকে প্রায় ৫০০ গজ দূরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি সান্তাহার জংশন ছাড়ার কিছুক্ষণ পরই ওই নারী যাত্রী দুর্ঘটনার শিকার হন। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।

আহত নারীর নাম প্রাথমিকভাবে মোছাঃ মেহেরুন নেছা পায়েল বলে জানা গেছে। তার স্বামীর নাম স্বপন এবং তারা ঢাকার কল্যাণপুর এলাকায় বসবাস করেন বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঠিক পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি ওই নারীকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ জানেন, তাহলে দ্রুত নিকটস্থ রেলওয়ে কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মানবিক দৃষ্টিকোণ থেকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে দ্রুত তার পরিবারের কাছে খবর পৌঁছানো যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির