ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

চবিতে অপহরণের আধঘন্টা পর শাটল ট্রেনের দুই লোকোমাস্টারের আপসে মুক্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০২২,  10:41 AM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের দুই লোকোমাস্টারকে অপহরণের ৩০ মিনিট পর মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা।

চবি রেলওয়ে প্লাটফর্মে শনিবার (৫ মার্চ) রাত ৯টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা নিরসনের জন্যই অপহরণ করা হয় বলে জানায় দুর্বৃত্তরা।

জানা যায়, ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৌঁছলে কিছু দুর্বৃত্ত ইঞ্জিনের চাবি নিয়ে ফেলে এবং লোকোমাস্টার অলি উল্লাহ ও সহকারী আউয়ালকে পার্শ্ববর্তী পাহাড়ে নিয়ে যায়। পরে ঘটনার ৯টা ৫২ মিনিটের দিকে তাদের ছেড়ে দেয়া হয়।

অপহরণের শিকার লোকোমাস্টার অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৌঁছলে রাত ৯টা ২২ মিনিটের দিকে কিছু দুর্বৃত্ত এসে আমাদের ইঞ্জিনের চাবি নিয়ে ফেলে। পরে তাদের সঙ্গে আমাকে ও আউয়ালকে পাশের একটি পাহাড়ে নিয়ে যায়।

তিনি বলেন, এরপর রাত ৯টা ৫২ মিনিটের দিকে আমাদের ছেড়ে দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা নিরসনের জন্য আমাদের নিয়ে আসা হয়েছে বলে জানান তারা। পরে ঝামেলা নিরসন হয়েছে জানিয়ে আমাদের ছেড়ে দেয়।

তবে এদের মধ্যে কাউকে চেনেন না বলে জানিয়েছেন অলি উল্লাহ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির