ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

চট্টগ্রামে ট্রেনের গার্ড ও চালক অপহরণ 

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২২,  12:58 PM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচলকারী শাটল ট্রেনের দায়িত্বরত গার্ড, চালক ও তার সহকারীকে (গার্ড, লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে) অপহরণের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে চবি ছাত্রলীগের পদ বঞ্চিতরা এ ঘটনা ঘটিয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। 
অপহৃত তিনজন হলেন গার্ড এমাদুল হক, এল এম আবু তাহের ও এ এল এম পুন্য জ্যেত্যি চাকমা। 

রেলওয়ে সূত্র জানায়, সোমবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম পুরতন (বটতলী রেলস্টেশন) থেকে ছেড়ে যায় ১৩১ নম্বর শাটল ট্রেন। ট্রেনটি ঝাউতলা এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেটকারে কয়েকজন যুবক এসে ট্রেনের গার্ড, এল এম, এ এল এমকে তুলে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই  রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মহানগর নিউজকে বলেন, 'ট্রেনের ক্রু (এল এম, এ এল এম, গার্ড) অপহরণের বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি। তাদের মুক্তি বা দেওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।'

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির