ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে একদিনে শনাক্ত ৩৬১

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  10:43 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এসময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৬১ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়ালো এক লাখ ২৩ হাজার ৪৬ জনে এবং মৃতের সংখ্যা এক হাজার ৩৫৯ জনে।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১১ দশমিক ৬৮ শতাংশ। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের ২৮২ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৭৯ জন।তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৩০ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৮ জন, অ্যান্টিজেন টেস্টে সাতজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৫৫ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৯ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে নয়জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৪০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির