ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

চকরিয়ায় বাস-মিনিট্রাক সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:04 AM

news image

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

চকরিয়া থানার ওসি মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান। নিহতদের মধ্যে দুই জন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক এবং অপরজন বাসের যাত্রী। 

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির