ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৪,  11:50 AM

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শিংপাড়া এলাকায় ঘন কুয়াশায় ৭ যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

আজ রোববার (২২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্ষতিগ্রস্ত ৪টি যানবাহনকে সড়ক থেকে সরিয়ে নিলে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রায় ৭টি বাস, ট্রাক ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ রয়েছে। সংঘর্ষের পরে ৩টি পরিবহন পালিয়ে গেছে। আমরা মহাসড়ক থেকে ৪টি ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আ. কাদের জ্বিলানী বলেন, ভোর ৬টার দিকে মহাসড়কে একাধিক গাড়ির সংঘর্ষ ঘটলে আমরা ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর ছিল। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির