ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

গ্রিসে ইউক্রেনের কার্গো বিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২২,  11:40 AM

news image

গ্রিসে একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৬ জুলাই) গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলীয় কাভালা শহরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত এই প্লেনটি ইউক্রেনীয় একটি কোম্পানির মালিকানাধীন। রোববার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গ্রিসের ফায়ার ব্রিগেড এবং রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে উত্তর গ্রিসের কাভালা শহরের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। প্লেনটিতে আটজন আরোহী ছিলেন।

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, আন্তোনভ অ্যান-১২ মডেলের এই কার্গো প্লেনটির মালিক ইউক্রেনীয় একটি কোম্পানি। শনিবার এটি সার্বিয়া থেকে জর্ডান যাচ্ছিল। মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইআরটিনিউজ.জিআর-এ আপলোড করা ভিডিও ফুটেজে আগুনের শিখাসহ বিমানটিকে দ্রুত নেমে আসতে দেখা গেছে। পরে মাটিতে আঘাত করার পর এটিতে একটি বিস্ফোরণ হয় বলে মনে হচ্ছে। ফায়ার ব্রিগেড বিমানের ধরণ নিশ্চিত করতে পারেনি তবে জানিয়েছে যে, বিমানটিতে আটজন আরোহী ছিলেন বলে প্রাথমিক খবর পাওয়া গেছে।

এক বিবৃতিতে গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ১৫ জন দমকলকর্মী এবং সাতটি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। আরও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের পথে রয়েছেন।

রয়টার্স বলছে, বিধ্বস্ত কার্গো বিমানটিতে কী পণ্য ছিল তা স্পষ্ট নয়। তবে বিশেষ বিপর্যয় প্রতিক্রিয়া ইউনিট ঘটনাস্থলে তদন্ত করছে। ফায়ার ব্রিগেডের এক কর্মকর্তা বলেছেন, আমরা বিমানে থাকা পণ্যগুলোকে বিপজ্জনক উপাদান হিসেবে মনে করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির