ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

গোল্ডেন ভিসা পেলেন তামিম

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২২,  12:36 PM

news image

দুবাই সরকারের গোল্ডেন ভিসা পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ভিসা পাওয়ার খবর নিজেই জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শেষে দলের সঙ্গে দেশে ফেরেননি তামিম। ব্যক্তিগত কাজে হারারে থেকে উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানেই স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পান তামিম।

সামাজিক মাধ্যমে গোল্ডেন ভিসা হাতে পাওয়ার পর সেটি দেখিয়ে ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি সম্প্রতি গোল্ডেন ভিসা পেয়েছি। খুবই অল্প সময়ে যথাযথ উপায়ে এই (গোল্ডেন ভিসার) প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছি।’ সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা গেছে, সপরিবারে এখন আমিরাতে সময় কাটাচ্ছেন তামিম। 

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে। দশ বছর মেয়াদী এই ভিসার মাধ্যমে নির্ঝঞ্ঝাটভাবে আমিরাতে ভ্রমণ করতে পারেন ধারকরা।

এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছিলেন।   

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির