ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

গেইট কিপার জীবন দাশের অকাল মৃত্যুর জন্য রেলওয়ে কতৃপক্ষ দায়ী - মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৩,  9:11 PM

news image

বাংলাদেশ রেলওয়েতে কর্মরত লালমনিরহাট বিভাগের বগুড়া সেকশনের প্রকল্পের গেইট কিপার জীবন দাশ এর মৃত্যুর জন্য রেলওয়ে কতৃপক্ষকে দায়ী করছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির। 

তিনি বলেন গত ৬ই মে ২০২৩ শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,রেলওয়ে গেইট কিপার জীবন দাশ। সে ছিল তার পরিবারের উপার্জনরত একমাত্র ব্যক্তি  গত ৯ মাস থেকে বেতন না পেয়ে পরিবারের ভরন পোষন সহ নানা আর্থিক সংকটে মানসিক ভাবে অসুস্থতার কারণেই জীবন দাশ হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। জীবন যুদ্ধে হার মানা হাস্যজ্বল জীবন দাশ এর এই অকাল মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি গভীর ভাবে শোকাভিভূত। 

বুক ভরা হাজারো স্বপ্ন নিয়ে রেলওয়েতে গেইটকিপারের চাকুরীতে যোগদান করেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে জনসাধারণের নিরপত্তা দিয়ে আসা গেইট কিপার চাকরি জীবনে দায়িত্ব পালনে কখনোই অবহেলা করতেন না।কিন্তু নয় মাস থেকে বেতন না পাওয়ায় পরিবারের সদস্যদের ভরণপোষণে ছিলেন চিন্তিত,বেতনের আশায় তাকিয়ে ছিলেন তীর্থের কাকের মত। সেই সাথে ভাবনায় ছিলেন কখন চাকরিটা স্থায়ী করণ হবে। 

তার মত সারাদেশের প্রায় ১৬০০ গেইট কিপার গত ৯ মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। 

মাননীয় প্রধানমন্ত্রী নিকট অনুরোধ অসহায় গেইট কিপারদের বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং তাদের চাকরি স্থায়ী করণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির