ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

গুজরাটে ঘূর্ণিঝড় বিপর্যয়ের তাণ্ডব, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুন, ২০২৩,  12:14 PM

news image

ভারতের গুজরাট উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। এতে দুইজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে রাজ্যটিতে শতাধিক গাছ উপড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের লাইন। শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়ে রাজস্থানের ওপর দিয়ে বয়ে যেতে পারে। খবর এনডিটিভির

গুজরাট রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের ফলে গুজরাটের বিভিন্ন স্থানে ৫২৪টিরও বেশি গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। এতে প্রায় ৯৪০টি গ্রামে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভাবনগর জেলায় প্লাবিত উপত্যকায় আটকে থাকা ছাগলকে বাঁচাতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয় ধীরে ধীরে দুর্বল হয়ে সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। সন্ধ্যার দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

গত ১০ দিনের বেশি সময় ধরে আরব সাগরে অবস্থানের পর অতিপ্রবল শক্তি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জখাউ বন্দরের স্থলভাগে আঘাত হানে ঘূর্ণিঝড় বিপর্যয়। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার। তবে কয়েক ঘণ্টা পর ঘূর্ণিঝড়টি শক্তি হারাতে শুরু করে। শুক্রবার রাত আড়াইটার দিকে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছিল। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির