ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন রায়ে খুশি, দ্রুত কার্যকর চাই : রামিসার বাবা তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে মারা গেলেন ৫ জনই

#

নিজস্ব প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২২,  12:10 PM

news image

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সর্বশেষ ব্যক্তি মো. আনোয়ার হোসেন (৩০) মারা গেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে  শেখ হাসিনা জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নিয়ে ওই বিস্ফোরণের ঘটনায় একে একে পাঁচজনেরই মৃত্যু হলো। 

শেখ হাসিনার জাতীয় বার্নের আবাসিক সার্জন ডা.এস এম আইউব হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। তার শরীরে ৩৫ শতাংশ ছিল। নিহতের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানায়। তিনি মো. আয়জুল ইসলামের সন্তান।

এর আগে ১৩ই অক্টোবর বিস্ফোরণে দগ্ধ মো. মিঠু (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ১৭ই অক্টোবর সকালে মো. পারভেজ (৩১) ও ১৮ই অক্টোবর  সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. আল-আমিন (৩০) নামে দুই যুবক মারা যান।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ৫ জন দগ্ধ হন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির