ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল, বিঘ্ন ঘটেনি ট্রেন চলাচলে

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২৩,  12:44 PM

news image

গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে  টঙ্গী স্টেশনে আনা হয়েছে ট্রেনটিকে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। ফলে সাময়িক সময়ের জন্য রাজধানীর সঙ্গে সকল ট্রেনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সিলেটমুখী অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠানো হলে বেলা পৌনে ১১টায় ইঞ্জিনসহ ট্রেনটি টঙ্গী স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হয়নি, শুধুমাত্র ইঞ্জিন বিকল হওয়ায় এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় ঘণ্টা খানেক থেমে ছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির