ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি মন্ত্রিসভা

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ আগস্ট, ২০২৫,  11:06 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের গাজা সিটি দখলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এ তথ্য সামনে এনেছে।

পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

অ্যাক্সিওস’র প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং একইসঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরের জনগণকে মানবিক সহায়তা দেওয়ার কথাও বলা হয়েছে।

এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক শিহাব রাটটানসি জানান, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।

এর আগের দিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চায়। তবে তারা সেখানে সরকার গঠন করতে চায় না, বরং নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলে তা কোনো তৃতীয় পক্ষের হাতে তুলে দিতে চায়।

গত সপ্তাহেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।

এরপর গত সোমবার ইসরায়েলের চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানায়, “গাজা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে”— নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে এ কথা বলা হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির