ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

গাজায় সংঘাত বন্ধে চীনের সঙ্গে আলোচনায় উন্মুখ যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩,  1:11 PM

news image

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, গাজায় হামাস-ইসরায়েল সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে কাজ করবেন। 

তিনি বলেন, এই কাউন্সিলের সদস্যদের, বিশেষ করে স্থায়ী সদস্যদের সংঘাতের বিস্তার রোধে বিশেষ দায়িত্ব রয়েছে। এজন্য আমি চীনের সঙ্গে আলোচনার জন্য উন্মুখ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ কথা বলেন ব্লিংকেন। খবর-বিবিসি

ওয়াং ইয়ের বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। যদিও তার এ সফরের উদ্দেশ্য আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেশটিতে আনুষ্ঠানিক সফরের প্রস্তুুতির ক্ষেত্র তৈরি করা, তবে মধ্যপ্রাচ্যের এই সংকট ওই সফরের আলোচ্য সূচিতে থাকবে বলে আশা করা হচ্ছে।

চীনের বিশেষ দূত ঝাই জুন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার লক্ষ্যে সফর করেছেন।

এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব স্পষ্ট হয়েছিল চলতি বছরের শুরুতে। ইরান ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করেছিল চীন।

এতে প্রতিবেশী বৈরী দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয় সৌদি আরব ও ইরান। ২০১৬ সালে তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির