ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় ভিসা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল অতীতে ভারতের ভূমিকা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে প্রশ্ন ও সন্দেহ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও ইসির বৈঠক আজ বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

গাজায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চলছে : এরদোয়ান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২৩,  1:11 PM

news image

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের নিন্দা জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় যা হচ্ছে তা রীতিমতো ধ্বংসযজ্ঞ। বুধবার দেশটির পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

চলমান অবরোধ এবং বিরতিহীন হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, যুদ্ধেরও একটি নৈতিকতা আছে। কিন্তু গাজায় সপ্তাহজুড়ে চলা বিরতিহীন হামলা ও অবরোধ নৈতিকতার মারাত্মক লঙ্ঘন। মানুষকে তাদের মৌলিক চাহিদা মেটাতে বাধা দেওয়া এবং বেসামরিক লোকজনের বাসস্থানে বোমা হামলা চালানো হচ্ছে। এটি যুদ্ধ নয়, একটি ধ্বংসযজ্ঞ। 

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা প্রকাশ্যে ইসরায়েলি ভূখণ্ডে বেসামরিক মানুষ হত্যার বিরোধিতা করি। একইভাবে আমরা কখনই গাজায় নির্বিচারে অবিরাম বোমা হামলার মাধ্যমে নিরপরাধ মানুষের গণহত্যা মেনে নিতে পারি না।’

ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নিপীড়নমূলক নীতি চলমান সংঘাতের মূল কারণ জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের ভুলে যাওয়া উচিত নয় যে তারা একটি রাষ্ট্র। তারা সংগঠনের মতো কাজ করতে পারে না।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির