ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয়

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২২,  11:44 AM

news image

গম রপ্তানিতে ভারত যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটি প্রতিবেশী দেশগুলোর ওপর প্রযোজ্য নয়। তাই এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে দেশটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, সম্প্রতি ভারত থেকে গম রপ্তানিতে দেয়া নয়া দিল্লির নিষেধাজ্ঞা প্রতিবেশীদের জন্য নয়। ইতোমধ্যে গম ক্রয়-বিক্রয় সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে, সেটিও এই নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, এটি স্পষ্ট করা হচ্ছে যে, ভারত থেকে গমের বাণিজ্যিক রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু এই নির্দেশাবলী রপ্তানির জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ গমের চালানের ওপর কোনো প্রভাব ফেলবে না। এই নির্দেশাবলী ভারতের প্রতিবেশী এবং অন্যান্য দেশগুলোতে গম রপ্তানি বন্ধ করবে না।

তীব্র দাবদাহের কারণে ভারতে এবার গমের উৎপাদন কম হয়েছে, যে কারণে স্থানীয় বাজারেও গমের দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে গত শনিবার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। ভারতের এই সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের গম রপ্তানি বন্ধের খবরে দেশে গমের বাজারও অস্থির হয়ে উঠে। খাদ্যপণ্যে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগের মধ্যে ভারতের এই খবর ভোক্তাদের খরচ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে উদ্বেগের মধ্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গত রোববার সিলেট গিয়ে বলেন, ভারত সরকার বাংলাদেশে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি।

তিনি বলেন, গম আমদানি করা হতো ইউক্রেন ও রাশিয়া থেকে। কিন্তু এ দুই দেশের যুদ্ধের সময়ে আমরা সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তিন লাখ মেট্রিক টন গম আমদানি করেছি। পরবর্তী সময়ে যা দরকার তাও ভারত থেকে আমদানি করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির