ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

গণতা‌ন্ত্রিক ধারা ফেরাতে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে ব্রিটেন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ আগস্ট, ২০২৪,  1:26 PM

news image

শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফিরিয়ে আন‌তে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা কর‌বে যুক্তরাজ্য। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক। 

প‌রে সাংবাদিকদের মুখোমু‌খি হয়ে ব্রিটিশ হাইক‌মিশনার বলেন, শান্তি, শৃঙ্খলা, জবাব‌দি‌হিতা ও গণতা‌ন্ত্রিক ধারা ফি‌রিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৮ আগস্ট বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার দা‌য়িত্ব দেওয়া হয় সা‌বেক পররাষ্ট্রস‌চিব মো. তৌ‌হিদ হো‌সেন‌কে।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে বাংলা‌দে‌শে নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার স‌ঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ ক‌রেন। এরপর ব্রিটিশ হাইক‌মিশনার সারাহ কুক পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন। বর্তমা‌নে সৌ‌দি আর‌বের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতে র‌য়ে‌ছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির