ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

খুলনায় বিএনপির গণসমাবেশ, ২ দিন বাস বন্ধ রাখার সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  11:42 AM

news image

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুই দিন বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক-শ্রমিক সংগঠন। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে আগামী ২২ অক্টোবর দুপুরে খুলনা নগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, সমাবেশে খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে নেতাকর্মীদের আসার কথা রয়েছে। এছাড়া খুলনা মহানগর ও জেলার ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবে। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশকে ঘিরেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা বলেন, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য পরিবহন বন্ধ রাখা হবে। এটা ময়মনসিংহ ও চট্টগ্রামেও করেছে তারা।

তিনি বলেন, কোনো বাধায় বিএনপির সমাবেশকে ঠেকাতে পারবে না। আমাদের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকবে।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পী বলেন, খুলনা জেলার ৯টি উপজেলা এবং বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের যে কোনোভাবে সমাবেশে আগেভাগে আসতে বলা হয়েছে। নেতাকর্মীরা আগে এসে খুলনা নগরীর আবাসিক হোটেল ও আত্মীয়দের বাসায় অবস্থান নেবেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির