ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ক্ষমতা কমানো হলো পরিকল্পনামন্ত্রীর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২২,  3:26 PM

news image

ক্ষমতা কমানো হয়েছে পরিকল্পনামন্ত্রীর। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর ক্ষমতা কমিয়ে আজ পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এসময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী, প্রতিমন্ত্রী ও পরিকল্পনা সচিব সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন করে দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। কিন্তু এখন তিনি কারিগরি বা উন্নয়ন প্রকল্প হোক ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।

এনইসি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পরিকল্পনা সচিব।

তিনি বলেন, আগে কারিগরি প্রকল্পে অনুমোদনের ক্ষেত্রে কোন বাধা ছিল না। কিন্তু এখন ৫০ কোটি টাকার বেশি প্রকল্প হলে একনেক সভায় অনুমোদন নিতে হবে।

সচিবের বক্তব্যের পরপরই হাসির ছলে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার ডানা কাটা হলো।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির