ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

কে আসলো কে আসলো না তা নয়, জনগণ ভোট দিলেই বড় সফলতা: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৩,  1:08 PM

news image

জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দলীয় চিন্তাভাবনার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনে কে আসলো, কে আসলো না, তা নয়- জনগণ যদি ভোটকেন্দ্রে আসেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচনের একটি বড় সফলতা অর্জিত হয়ে যাবে। 

শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, প্রশাসনে বা সরকারে পুলিশ ও নির্বাহী পরিষদের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম। সরকার বলতে আমরা পুলিশ ও ডিসিকেই বুঝি। কাজেই আপনারাই সরকারকে প্রতিনিধিত্ব করছেন আপনাদের চিত্তে তা ধারণ করতে হবে। 

তিনি বলেন, নির্বাচন খুব ঘনিয়ে এসেছে তাতে কোনো সন্দেহ নেই। নির্বাচন আয়োজন কঠিন একটি কর্মযজ্ঞ। চাইলাম হয়ে গেল, এ রকম নয়। যেহেতু নির্বাচনের দায়িত্ব আপনাদেরও, সেহেতু নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে।

তিনি বলেন, গ্রহণযোগ্য হওয়ার অর্থ হচ্ছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। সুষ্ঠু নির্বাচন এবং নির্বিঘ্নে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারছে এটা নিশ্চিত করতে হবে। এটুকু যদি নিশ্চিত করা যায়, নির্বাচনে কে আসলো, কে আসলো না তা নয়- জনগণ যদি যদি ভোটকেন্দ্রে আসেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচনের একটি বড় সফলতা অর্জিত হয়ে যাবে। 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান, ইসি সচিব জাহাংগীর আলম প্রমুখ। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির