ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার এর উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেনঃ পোষ্য সোসাইটি

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  9:09 PM

news image

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রীর আত্মীয় স্বজনদের দ্বারা স্টেশন মাস্টার এর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির  ।

আজ শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি আসছিল। পথে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে উঠলে স্টেশন মাস্টার এর সাথে  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন। 

পরে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামতেই ওই যাত্রীর আত্মীয়-স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে। বর্তনানে খলিলুর রহমান গুরুতর আহত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি রয়েছে।

মনিরুজ্জামান মনির বলেন,রেলওয়ের স্টেশন মাস্টার ,বুকিং সহকারী, টিটিই, এটেনডেন্টসহ রেলওয়ে কর্মচারীরা বিভিন্ন সময়ে যাত্রী কতৃক হামলার শিকার হলেও রেলওয়ে কতৃপক্ষ কখনোই যাত্রীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে না। রেলওয়ে কর্মকর্তারা পারেন যাত্রী অভিযোগে কর্মচারীদের বদলী করতে। আর এসব কারণে যাত্রীরা রেলওয়ে কর্মচারী নির্যাতন নিপীড়ন করতে ভয় পায় না। কারণ দিন শেষে রেলওয়ের তদন্ত কমিটি রিপোর্ট হচ্ছে কর্মচারীদের দোষ। 

সাম্প্রতিক সময়ে সারাদেশে স্টেশন মাস্টার ,বুকিং সহকারী ,টিটিই, এটেনডেন্ট সহ যাত্রী কতৃক হামলার শিকার সকল ঘটনার তদন্ত সাপেক্ষে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির