ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

কানাডাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ যুব দল

#

স্পোর্টস ডেস্ক

২১ জানুয়ারি, ২০২২,  10:01 AM

news image

বর্তমান চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নেমে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খায় বাংলাদেশ দল। ইংল্যান্ডের কাছে হারে ৭ উইকেটের বড় ব্যবধানে। এতে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্নে ফাটল ধরে টাইগার যুবাদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল রাকিবুল হাসানের দল।

টস জিতে আগে ব্যাট করতে নামে কানাডা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি তারা। ৪৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৩৬ রানে। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন সমান ৪টি করে উইকেট। বাকি দুটি নেন আশিকুর জামান। 

১৩৭ রানের লক্ষ্য টপকাতে নেমে ইফতেখার হোসেন ইফতির ফিফটি ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেট এবং ১১৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে পরের রাউন্ডের আশা বেঁচে রইল বাংলাদেশ যুব দলের।

এদিন ব্যাট করতে নেমে কানাডার শুরুটা মন্দ হয়নি। পাওয়ার প্লের ১০ ওভারে কোনো উইকেট হারায়নি তারা। তবে ১১তম ওভারের প্রথম বলেই রিপন মন্ডলের শিকার হয়ে সাজঘরে ফেরেন জাশ শাহ। ২৭ বল খেলে ৮ রান করেন এই ওপেনার। অপর প্রান্তে অনুপ চাকমা অবশ্য দেখে শুনে খেলতে থাকেন।

তবে তাকে দর্শকের ভূমিকায় রেখে সতীর্থরা একে একে ফিরতে থাকেন সাজঘরে। ১২৬ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে অনুপ সাজঘরে ফেরার আগে ১১৭ বলের মোকাবিলায় ৬৩ রান করেন, যেখানে ৭টি চার আসে তার ব্যাট থেকে। পরে বাকিরা সুবিধা করতে না পারলে কানাডা থামে ১৩৬ রানে।

জবাব দিতে নেম টাইগার ওপেনার মাহফিজুল ইসলাম আউট হন ১২ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে দলকে জয়ের বন্দরে নিয়ে যান ইফতি ও প্রান্তিক। দ্বিতীয় উইকেটে তাদের পার্টনারশিপ থেকে আসে ৭৬ রান। প্রান্তিক ৫২ বল খেলে ৩৩ রানে আউট হলে ভাঙে তাদের এই জুটি। পরে ব্যক্তিগত ফিফটি তুলে নেন ইফতি। দলকে আর বিপদে পড়তে না দিয়ে অপরাজিত থাকেন ৬১ রান করে।

ইফতির ৭ চারে ৮৭ রানের হার না মানা ইনিংসের সঙ্গে আইচ মোল্লার অপরাজিত ১৫ রানের কল্যাণে ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির