ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

কাতার থেকে আরো এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২২,  12:20 PM

news image

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতার থেকে আরো বেশি পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে চায় বাংলাদেশ। সোমবার (১২ সেপ্টেম্বর) কাতারের রাজধানী দোহায় এক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির কাছে এ বিষয়ে অনুরোধ জানান।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলে, দেশে শিল্প খাতের অগ্রগতির প্রেক্ষাপটে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে অতিরিক্ত এলএনজি সরবরাহের বিষয় বিবেচনা করতে কাতারের মন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কাতারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি।

২০১৭ সাল থেকে ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে এলএনজি আমদানি করে আসছে বাংলাদেশ। কাতারের রাশ লাফান লিক্যুফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের সঙ্গে ওই চুক্তির আওতায় বার্ষিক ১.৮ থেকে ২.৫ মিলিয়ন টন এলএনজি পাওয়ার কথা বাংলাদেশের।

সাইড লেটার চুক্তির মাধ্যমে এর অতিরিক্ত হিসেবে বছরে আরও ১ মিলিয়ন টন এলএনজি আমদানির জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এর আগে প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাতার তাতে সাড়া দেয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের বৈঠকে মানবসম্পদ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, কূটনীতিকদের জন্য ভিসা সহজিকরণ, শিক্ষা-স্বাস্থ্য, জ্বালানি, বিদ্যুৎ ও সিভিল এভিয়েশন খাতে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির