ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

কাতারে কাপ জিতে বাংলাদেশিদের সঙ্গে উদযাপন করতে চায় আর্জেন্টিনা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই, ২০২২,  9:09 AM

news image

চলতি বছরের নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আসর। তৃতীয় বারের মতো শি‌রোপা জিতে আর্জেন্টিনা বাংলা‌দে‌শি ভক্তদের সঙ্গে নিয়ে উদযাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ।

মঙ্গলবার (১২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক পরামর্শ প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই করে বাংলাদেশ ও আর্জেন্টিনা। 

ঢাকার পক্ষে স্মারকটিতে সই করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী। আর্জেন্টিনার প‌ক্ষে দেশ‌টির পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও সই করেন

এমওইউ সই শে‌ষে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ব‌লেন, আমাদের রাষ্ট্রদূত বলছিলেন, এ দেশে মেসি-ম্যারাডোনার বহু পাগল ভক্ত রয়েছে। আমরা তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা কাতার থেকে বিশ্বকাপ জয় করেই সেই উদযাপনটা একস‌ঙ্গে করতে চাই।

বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান জা‌নি‌য়ে ক্লাউদিও ব‌লেন, দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে যোগা‌যোগ করা‌নো যে‌তে পারে। টেকনিক্যাল যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। এ দেশের ফুটবল উন্নয়নে অবদান রাখতে কাজ করবে আর্জেন্টিনা।

এ সময় পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মে‌ন ও বাংলাদেশে আর্জেন্টিনার রাষ্ট্রদূত উগো গোবি উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির