ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

কাকরাইলের হামলাকারীদের শনাক্ত করা হবে: ডিবিপ্রধান হারুন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  3:58 PM

news image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশীদ বলেছেন, ‘কাকরাইলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বিএনপির যেসব নেতাকর্মী পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।’

শনিবার দুপুরে কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কথা বলেন ডিআইজি হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ‘বিএনপি যেসব শর্তে অনুমতি নিয়েছিল, দুপুরে পুলিশ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলায় চালিয়ে তারা সেসব শর্ত ভঙ্গ করেছে। কোনো উসকানি ছাড়াই তারা পুলিশের ওপর হামলা করেছে।’

ডিবি প্রধান হারুন অর রশীদ আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনেও ভাঙচুর চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙে তারা ভেতরে ঢুকে পড়েছিল।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ডিআইজি হারুন অর রশীদ প্রধান বিচারপতির বাসভবন পরিদর্শন করেন।

শনিবার বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীরা আসতে শুরু করে। একপর্যায়ে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে এ সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির