ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৩,  12:46 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোনো রকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা।’

খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই ব্রিফিং হয়। 

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।’

সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম ও রিটার্নিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির