ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

করোনায় বিশ্বে আরো ১০২৬ জনের মৃত্যু, শনাক্ত পৌনে ৫ লাখের বেশি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জুলাই, ২০২২,  11:38 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০২৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৩২৫ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন ৮ লাখ ৯১ হাজার ৫৬২ জন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৮৯ হাজার ৩৪৯ জনে।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৮৭৬ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৩ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮৯১ জন। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ১ লাখ ৩ হাজার ৬০২ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪ জন। এ সময়ে সবেচেয়ে বেশি ১৭৪ জন মারা গেছেন ফ্রান্সে। এই ২৪ ঘণ্টায় দেশটিতে ১৭ হাজার ৭৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ হাজার ১৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৪০৯ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৪৯ হাজার ২৭৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন আট কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৫৬৯ জন। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৪৩ জন, ইতালিতে ১১২ জন, রাশিয়ায় ৩৫ জন, অস্ট্রেলিয়ায় ৩০ জন, চিলিতে ৪০ জন এবং তাইওয়ানে ৪৮ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪১ জনে। এসময়ে রোগী শনাক্ত হয়েছে ১০৭২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির