ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

করোনার টিকার আওতায় ১২ কোটি ৮৫ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২২,  11:48 AM

news image

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৯৭২ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ১৫ হাজার ৯৫৯ জন। এছাড়া এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন ১ কোটি ২৪ লাখ ৫৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১২ হাজার ৫০২ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭৬ হাজার ৭১৮ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৩৮ জনকে। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত বছরের ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ১৭ হাজার ৬৪৭ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৮০২ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ৬৯৫ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদেরকে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির