ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২২,  11:55 AM

news image

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। এ সময়  উদ্ধার করা হয়েছে তার আরও দুই বন্ধুকে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্বরত বিচকর্মী মাহবুবুল আলম। তিনি জানান, কুমিল্লা থেকে চার বন্ধু সকালে কক্সবাজার আসে। এ সময় তারা হোটেলে না উঠে সরাসরি কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসে। পরে এক বন্ধুকে তাদের প্রয়োজনীয় কাপড়-চোপড় ও ব্যাগ দিয়ে তিন বন্ধু গোসলে নামে। গোসল করা অবস্থায় সাগরের প্রবল ঢেউয়ে তাহসিন ভেসে যায়। পরে বিচকর্মীরা দুইজনকে উদ্ধার করে। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উদ্ধার রিফাত জানায়, তারা সকালে কক্সবাজার পৌঁছে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় অসতর্কতার কারণে পানির ঢেউয়ের সঙ্গে ভেসে যায় বন্ধু তাহসিন। এ অবস্থায় রিফাত ও ফয়সালকে উদ্ধার করে কর্মরত বিচকর্মীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির