ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের আরেকটি মাইলফলক : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  12:58 PM

news image

এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১২ নভেম্বর) সকালে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী বলেন, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের সড়ক বিভাগের ধারাবাহিক উন্নয়নের আরেকটি মাইলফলক। ইতোমধ্যে আমাদের সাহসের পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। এই সেতুর সুফল শুধু ২১টি জেলার মানুষ নয়, সারাদেশ পাচ্ছে। এরপর প্রধানমন্ত্রী এক দিনে জাতিকে শত সেতু উপহার দিয়েছেন।

তিনি বলেন, কর্ণফুলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণাংশের টিউবের নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী ২৬ নভেম্বর সেটির পরিদর্শন। আশা করছি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ টানেলের উদ্বোধন করতে পারব।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী একটার পর একটা প্রকল্পের উদ্বোধন করছেন, ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত থার্ড ফেজ এমআরটি প্রকল্পের উদ্বোধন করতে পারবেন। পাহাড় থেকে সমতল পর্যন্ত সারাদেশে আমরা সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারিত করেছি। আমাদের দেশে সীমান্ত সড়ক ছিল না। সেনাবাহিনী আমাদের সীমান্ত সড়ক নির্মাণ করছে। এটিও একটি নতুন সংযোজন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির