ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

এমআরএ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৫,  11:38 AM

news image

রাজধানীর আগারগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ভবন উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় এ ভবনের উদ্বোধন করেন তিনি। প্রধান উপদেষ্টা ভবনটির উদ্বোধন করলেও ফলকে তার নাম ছিল না।অতীতে দেশের রাষ্ট্রপ্রধান (রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা) ছিলেন তারা ছোট-বড় যেকোনো প্রতিষ্ঠানের উদ্বোধন করতে এলে নাম ফলকে তাদের নাম শোভা পেতো। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফলকে নাম রাখছেন না।

এর আগে চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন আনুষ্ঠানিক উদ্বোধনকালেও ভিত্তি প্রস্তর ফলকে তার নাম ছিল না।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী পরিচালক অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা গেছে, এমআরএ ভবনের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং এটি ২০২৩ সালের ২৬ জুনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল। ভবনটি ১৬ তলা ভিত্তির ওপর নির্মিত একটি বহুতল অফিস ভবন, যার মধ্যে বাউন্ডারি ওয়াল, গেট, গার্ড রুম, রেইন ওয়াটার হার্ভেস্টিং, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, সাইনেজ, ম্যুরাল এবং ডিপ টিউবওয়েল স্থাপনসহ অন্যান্য আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির