ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

এনআইডি সংশোধনের আবেদন করা যাবে জাতীয় নির্বাচনের তফসিল পর্যন্ত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৩,  11:28 AM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন করা যাবে। মঙ্গলবার নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এ বিষয়ে বলেন, সংসদ নির্বাচনের ভোটার হওয়ার সময় শেষ। তবে এনআইডি সংশোধনের আবেদন তফসিল ঘোষণার আগ পর্যন্ত করা যাবে।

ইসি কর্মকর্তারা বলছেন, এখন কেউ ভোটার হওয়ার আবেদন করলে কেবল এনআইডি পাবেন। তবে ভোটার তালিকায় নাম উঠবে সংসদ নির্বাচনের পর।

ইসি সার্ভারে সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, নারী ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর ৮৩৭ জন হিজড়া ভোটার। তবে নতুন ভোটারদের সুযোগ দেওয়ায় এই সংখ্যাটা বাড়তে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির