ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

এক দিনে ৫৬ লাখের বেশি মানুষকে দেয়া হলো বুস্টার ডোজ

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  11:32 AM

news image

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী পালিত হয়েছে বুস্টার ডোজ দিবস। এদিন ৫৬ লাখের বেশি মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ টিকা পেয়েছেন তিন কোটি ৬১ লাখেরও বেশি মানুষ। দিনব্যাপী এ বিশেষ এই টিকা ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ২ লাখ ২৪ হাজার মানুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সই করা করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৭২১ জন। এ ছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ১ লাখ ৫ হাজার ৪২৩ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন তিন কোটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৪৯ হাজার ৯৯৪ জনকে, দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮৪৫ জনকে। এ ছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫৬ লাখ ৩৭ হাজার ৩ জন। তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হয়েছে।

১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৫২৭ জনকে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে এক কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭৮৯ জনকে।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ভাসমান জনগোষ্ঠীর ৩ লাখ ৭৩ হাজার ২০৭ জন টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেয়া হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির