ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

উচ্ছ্বাস-উল্লাসে নতুন বছর উদযাপন

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৫,  9:31 AM

news image

ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে উঠে রাজধানী ঢাকার আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা। শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে এভাবেই একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ বা কোথাও মাঠ থেকে আতশবাজি পোড়ানো হয়। কেউ ফানুস উড়ায়।

যদিও নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য রাজধানীতে এ আয়োজন বন্ধের নির্দেশনা ছিল আইনশৃঙ্খলাবাহিনীর। এ উপলক্ষে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। নিরাপত্তার জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছেন পুলিশ ও র‌্যাবের সদস্যরা। অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

বিধিনিষেধ থাকলেও রাজধানীবাসী মহাধুমধামে আবার কোথাও অল্প পরিসরে আয়োজন করছে পার্টি। আনন্দ-উচ্ছ্বাসের কমতি থাকছে না যেন। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি, কেক কাটাসহ নানা আয়োজন রেখেছেন।

পুরানো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজধানীবাসী।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির