ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঈদ শেষে ঢাকায় ফেরা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২২,  9:28 AM

news image

শত ভোগান্তি উপেক্ষা করে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন। ঈদের পরদিন বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যাদের অফিস বা কর্মক্ষেত্র আগামীকাল (মঙ্গলবার) থেকে খুলছে, তারাই মূলত আজ ঢাকায় ফিরছেন।

সোমবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর গাবতলী, কল্যাণপুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। তবে ঈদের পরদিনই ঢাকায় আসা মানুষের সংখ্যা খুব একটা বেশি নয়। বেশিরভাগ বাস অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে।

কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলীর বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, নির্দিষ্ট জেলা থেকে দুপুর পর্যন্ত যেসব বাস ছেড়ে এসেছে, সেসব বাস মূলত বিকেল-সন্ধ্যার দিকে ঢাকায় ঢুকছে। ঈদের পরদিন হওয়ায় এসব বাসে যাত্রী খুব বেশি ছিল না। মূলত জেলা থেকে যে বাসগুলো রাতে ছেড়ে আসবে সেগুলোতেই অনেকে ঢাকায় আসবেন। কারণ, অনেকের অফিস আগামীকাল খুলবে, এসব যাত্রীরা কাল থেকে তাদের কর্মক্ষেত্রে যোগ দেবেন।

রাজধানীর কল্যাণপুরে দেশ ট্রাভেলসের কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, এবার ঈদের ছুটি কম থাকায় অনেকে আজ ঢাকায় ফিরছেন। বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যেসব বাস ঢাকায় এখন ঢুকছে তারা মূলত দুপুরের দিকে ওই জেলা থেকে ছেড়ে এসেছে। তাই তুলনামূলক যাত্রী কম। তবে সন্ধ্যার পর বা রাত থেকে যেসব বাস ওইসব জেলা থেকে ছেড়ে আসবে, সেসব বাসে পর্যাপ্ত যাত্রী থাকবে। কারণ, ঈদের পরদিন সকাল সকাল অনেকেই ঢাকায় আসতে চাননি। তবে যাদের কাল থেকে অফিস শুরু এমন যাত্রীরা সন্ধ্যায় বা রাতে রওনা হয়ে ভোরের দিকে ঢাকায় পৌঁছবেন।

এদিকে, ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।

গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসাবের মধ্যে পড়ে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির