ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঈদে ঢাকা ছেড়েছে ৬৬ লাখ মানুষ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২২,  3:40 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।

গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।

মন্ত্রী চারটি অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে তৈরি করা পরিসংখ্যানটি ফেসবুকে পোস্ট করেন।

এতে দেখা যায়, শুক্রবার ও শনিবারে রবির মোট ১৫ লাখ ৪৫ হাজার, গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ও টেলিটকের ১ লাখ ৬৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির