ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ঈদযাত্রা : ৭ জুলাইয়ের ট্রেনের টিকিটপ্রত্যাশীদের চাপ বেড়েছে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  11:51 AM

news image

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে আজ তৃতীয়দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। আজ রোববার (৩ জুলাই) ৭ জুলাইয়ের টিকিট দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে।

রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ তারিখের টিকিট ৪ জুলাই এবং ৯ তারিখের টিকিট মিলবে ৫ জুলাইয়ে। ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে।

এদিকে, কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের চাপ বেড়েছে। স্টেশনটির ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে। ভোগান্তি এড়াতে অনেকেই গতকাল বিকাল থেকে টিকিটের জন্য অপেক্ষা করছেন স্টেশনে।

শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। এ টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির