ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

ইমরান প্রধানমন্ত্রী থাকলে পাকিস্তান থাকতো না : সাবেক সেনাপ্রধান বাজওয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  11:28 AM

news image

ইমরান খানের তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) দলের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে- এতদিনে পাকিস্তান নামে কোনো রাষ্ট্র থাকতো না বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। বাজওয়ার মতে, ইমরান দেশকে ধবংসের দিকেই নিয়ে যেতেন। পাকিস্তান টুডে তার এক সাক্ষাৎকারের সূত্রে এসব কথা জানায়। খবর ইন্ডিয়া টুডে ও দ্য ডনের

উল্লেখ্য, বর্তমান ক্ষমতাসীন দল সেনাবাহিনী এবং বিশেষত জেনারেল বাজওয়ার সমর্থনে ক্ষমতায় এসেছে এমন অভিযোগ রয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।

জাভেদ চৌধুরী সাবেক এ জেনারেলের কাছে জানতে চান, ক্ষমতা থেকে অপসারণের পর তিনি ন্যাশনাল এসেম্বলি থেকে ইমরান খানের পদত্যাগ ঠেকিয়েছেন কিনা। উত্তরে বাজওয়া 'হ্যাঁ' বলেন। চৌধুরী লিখেছেন, বাজওয়া ইমরানকে বলেন, 'আপনি এক ম্যাচ হেরেছেন, এখনও পুরো সিরিজ বাকি, আপনি সেখানে প্রতিযোগিতা করতে পারেন'।    

পিটিআই সরকারের পতনের পেছনে তার হাত ছিল কিনা- জানতে চাইলে বাজওয়া তা অস্বীকার করেন, এবং দাবি করেন, যে সামরিক বাহিনীর একমাত্র দোষ– তারা পিটিআই সরকারকে কেন রক্ষা করেনি। ইমরান খানই সামরিক বাহিনীর হস্তক্ষেপ আশা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। যদিও এ দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেননি।

এদিকে জাভেদ চৌধুরীর কলাম প্রকাশের পর সামরিক বাহিনীকে বাজওয়ার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান। তার মতে, পিটিআই সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে বাজওয়া নিজের ভূমিকা পরোক্ষভাবে স্বীকার করেছেন। এজন্য তিনি তদন্তের দাবি জানাচ্ছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভয়েস অব আমেরিকা উর্দুকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, 'ইস্টাব্লিশমেন্ট (পাকিস্তানে সামরিক বাহিনীর পোশাকি সম্বোধন) এবং পিডিএম এরা সবাই একপক্ষে…তারা আমাদের সরকারকে হটিয়েছে। সরকারকে কেন ক্ষমতাচ্যুত করা হয়েছে সেটা একজন সাংবাদিককে বলার মাধ্যমে বাজওয়া তার সম্পৃক্ততা স্বীকার করেছেন'।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির