ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ইভিএম নিয়ে সিদ্ধান্ত আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২২,  12:03 PM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কিনা, কিংবা কত আসনে ব‌্যবহার করা হবে সেই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল। 

সভায় অন্য চার নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন। আজকের সভার এজেন্ডায় ইভিএম, গাইবান্ধা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন এবং বিবিধ বিষয়ে আলোচনা করা হবে। তবে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের সিদ্ধান্ত হলে তফসিল আগামী মাসের প্রথম সপ্তাহে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

এদিকে, গত ২১ আগস্ট নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে, তবে কত আসনে হবে সে সিদ্ধান্ত আমরা এখনও নিতে পারিনি। আলোচনা করছি। এই মুহুর্তে ৭০ থেকে ৮০ আসনে ভোট করার সক্ষমতা আছে। আমরা কতগুলোতে পারবো সেই সক্ষমতার ওপর নির্ভর করবে।

ইসি কর্মকর্তারা জানান, গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। এদিন থেকে পরবর্তী নব্বই দিন অর্থাৎ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী ২০ অক্টোবরের মধ্যে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনটি সম্পন্ন করতে হবে। এর আগে, গত ২৪ জুলাই সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালাম প্রয়াত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার আসনটি শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির